তালায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শামীম খান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি-জুলাই মাসের আহত ও শহীদদের স্মরণে সাতক্ষীরার তালা উপজেলায় শুরু হয়েছে “তালা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট–২০২৫”। বুধবার (৯ জুলাই) বিকেলে তালা পুরাতন হাই স্কুল মাঠে এক বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমীর আলহাজ্ব ডাঃ মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মাওলানা মফিদুল্লাহ, আমীর, জামায়াতে ইসলামী, তালা উপজেলা
মোঃ খোরশেদ আলম, সাবেক সভাপতি, ইসলামী ছাত্রশিবির, সাতক্ষীরা জেলা
অধ্যাপক গোলাম ফারুক, চেয়ারম্যান, ৭ নং ইসলামকাটি ইউনিয়ন পরিষদ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান রেন্টু, সভাপতি, যুব ও ক্রীড়া বিভাগ, জামায়াতে ইসলামী, তালা উপজেলা শাখা।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে তালা সদর ইউনিয়ন ও খলিলনগর ইউনিয়ন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এ খেলায় তালা সদর ইউনিয়ন ৩-২ গোলে খলিলনগর ইউনিয়নকে পরাজিত করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী, তালা উপজেলার আমীর মাওলানা মফিদুল ইসলাম, তালা সদর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মুজিবুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাকিম, তালা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাংবাদিক শামীম খান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু,সাংবাদিক এম এ ফয়সাল, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মোঃ সাকিব হোসেন, ফায়সাল আহমেদ, লিতু, সাংবাদিক বাচ্চু, সাংবাদিক এস এম মোতাহিরুল হক শাহিনসহ আরও অনেকে।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খল, নৈতিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দিতেই প্রতি বছর এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































